পড়াশুনা

জাপানের এনইএফ বৃত্তি পেল ১০ শিক্ষার্থী

কিশোর বাংলা প্রতিবেদন: জাপানের নাগোয়া ন্যাচারাল এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের (এনইএফ)-এর পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন, ভারপ্রাপ্ত কম্পট্রোলার মোসানুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিনকে প্রধান করে গঠিত ৩ সদস্যের একটি বাছাই কমিটি এই ১০জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করে এনইএফ-এ প্রেরণ করে। এনইএফ তা অনুমোদন করে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীগণ প্রকৃতি সংরক্ষণ বিষয়ে শিক্ষা-গবেষণার সুযোগ পাবে।