পড়াশুনা

দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৯ হাজার

কিশোর বাংলা প্রতিবেদন: আগামী ১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা। এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৮ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী অংশ নেবে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬১ হাজার ৮০৩ জন ছাত্র ও ৫৭ হাজার ১৩৮ জন ছাত্রী রয়েছে। এইচএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে ১২ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে।
এদের মধ্যে নিয়মিত ৯০ হাজার ৫৫৬ জন, জিপিএ উন্নয়ন ৯৯৪ জন, অনিয়মিত ২৭ হাজার ৩৫৮ জন ও ৩৩ জন প্রাইভেট পরীক্ষার্থী রয়েছে।
এছাড়া এক বিষয়ে মোট পরীক্ষার্থী ১৭ হাজার ৭৫৩ জন, দুই বিষয়ে ৫ হাজার ৮১৪ জন ও সব বিষয়ে ৯৫ হাজার ৩৭৪ পরীক্ষার্থী অংশ নেবে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে বোর্ডের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ জন্য