কিশোর সংবাদ

মন্দির ভিত্তিক শিশু-গণশিক্ষা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন

কিশোর বাংলা প্রতিবেদন: রংপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাস্টের উদ্যোগে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন ও বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ রংপুরের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত ভৌমিক আনুষ্ঠানিকভাবে স্কুল ও বই বিতরন কর্মসুচির উদ্বোধন করেন।

রংপুর সিটি করপোরেশন এলাকার ৪নং ওয়ার্ডের বালাকোঁয়ার সার্বজনিন শ্রী শ্রী হরি ও দূর্গা মন্দিরে এই স্কুলের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মন্দির পরিচালন কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুরের প্রচার সম্পাদক কৃষ্ণ রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত ভৌমিক শিশুদের এখন থেকেই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন।