ফিচার

মেধা বিকাশের লক্ষে শিশু নাট্য ও সাংস্কৃতিক উৎসব

কিশোর বাংলা প্রতিবেদন: শিশুদের মেধা বিকাশের লক্ষে লক্ষ্মীপুরে শিশু নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমীর উদ্যোগে সোমবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের মুক্তমঞ্চে এই উৎসবের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল। এ সময় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুর জব্বার।
অনুষ্ঠানে কোমলমতি শিশুদের অংশগ্রহণে শিশু নাটক, নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।