পড়াশুনা

ইতালিতে প্রবাসী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

কিশোর বাংলা প্রতিবেদন: ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের পরিচালিত মাদানি স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সময় সোমবার রোমে স্কুলটির প্রাঙ্গনে স্কুলের চেয়ারম্যান ইকরাম ফরাজির সভাপতিত্বে
২০১৭-২০১৮ সেশনে ক্যামব্রিজ কেইটি পরীক্ষায় সফলতার জন্য ১২ জন শিক্ষার্থীকে ‘অ্যাচিভমেন্ট সার্টিফিকেট’ ও ‘সাকসেস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
স্কুলের সাধারণ সম্পাদক ও প্রশাসক সঞ্জয় কুমার সাহার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
বিশেষ অতিথি ছিলেন স্কুলের উপদেষ্টা ইদ্রিস ফরাজি, ন্যাশনাল এক্সচেঞ্চ কোম্পানির চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজি, কুদ্দুস ফরাজী ও স্কুলের পরিচালক মতিন বেপারী।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদসহ ইতালি কমিউনিটি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।