কিশোরবাংলাপ্রতিবেদন: ফেনীতে পথশিশু ও সুবিধাবঞ্চিত ১শ’ শিশুদের নিয়ে শীতের পিঠা উৎসব করেছে সামাজিক সংগঠন ‘আমরা ক’জন স্বেচ্ছাসেবক’।
শহরের জেল রোড়স্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে শিশুদের হরেক রকমের শীতের পিঠা খাওয়ানো হয়েছে।
এসময় সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ফাহিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী।
বিশেষ অতিথি ছিলেন- ফেনী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা আরিফুল আমিন রিজভী।
আরও উপস্থিত ছিলেন- যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের যুব প্রধান সাইফুদ্দিন রাশেদ, রোটারেক্ট ক্লাব অব ফেনী গভ. কলেজের সভাপতি নাজিম উদ্দিন জিকু, সাংবদিক দুলাল তালুকদার, সংগঠনের সাবেক সভাপতি মো. আবু সাঈদ প্রমুখ।