কিশোরবাংলাপ্রতিবেদন: চীনে এমন একটি অবৈধ বাজার গড়ে উঠেছে, যেখানে অনলাইনে প্রকাশ্যেই শিশুদের কেনাবেচা চলছে। পুলিশের ধারণা, প্রতিবছর দেশটিতে যে কুড়ি হাজারের বেশি শিশু অপহৃত হয়, তাদের অনেককে ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করা হয়।
চীনের সরকার আনুষ্ঠানিকভাবে কোন সংখ্যা না জানালেও, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে মতে, প্রতি সপ্তাহে অন্তত চারশত শিশু অপহরণের শিকার হয়।
চীনে একটি সন্তানের বেশি নেয়া নিষিদ্ধ। তবে অনেক ক্ষেত্রেই এই আইনের ব্যত্যয় হয়ে থাকে, কিন্তু অনেক সময় তা আইনের চোখে পড়ে না।
একটি ছেলে শিশুকে ১০ হাজার থেকে শুরু করে ১৬ হাজার পাউন্ডে বিক্রি করা হয়ে থাকে। একটি মেয়ে শিশুর জন্যে এই মূল্য হয় সাধারণত অর্ধেক।
বেশিরভাগ ক্ষেত্রেই এসব শিশুকে নিঃসন্তান দম্পতিরা কিনে থাকেন। তবে অনেক সময় সংঘবদ্ধ অপরাধী চক্র শিশুদের অপরাধের কাজেও লাগিয়ে থাকে।
কর্তৃপক্ষ এ জাতীয় অপরাধের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠলে, পাচারকারীরা শিশুদের বিক্রির জন্য ক্রমেই অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে।