পড়াশুনা

সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার সময়সূচি প্রকাশ

কিশোর বাংলা প্রতিবেদন: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৮ই নভেম্বর। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুল ওয়াহেদ স্বাক্ষরিত পরীক্ষার এ চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ঘোষিত সূচি অনুসারে আগামী ১৮ই নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ীর ইংরেজি, ১৯শে নভেম্বর বাংলা, ২০শে নভেম্বর প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২শে নভেম্বর প্রাথমিকের প্রাথমিক বিজ্ঞান ও ইবতেদায়ীর আরবি, ২৫শে নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ীর গণিত, ২৬শে নভেম্বর প্রাথমিকের ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ীর কোরআন মাজীদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্‌ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ী উভয় পরীক্ষা মিলিয়ে মোট ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
তন্মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ২০ হাজার শিক্ষার্থী রয়েছে।