কিশোর সংবাদ

সন্ত্রাস প্রতিরোধে কিশোর তরুণদের সচেতন করতে হবে

কিশোর বাংলা প্রতিবেদন: ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) এর উপাচার্য প্রফেসর ড. প্রভাত চন্দ্র বড়ুয়া বলেছেন, জঙ্গি, সন্ত্রাস ও অসামাজিকতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কিশোর-তরুণদের সচেতন করতে হবে।
শুধু সচেতনতা সৃষ্টিই নয়, মাঠ পর্যায়ে নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধ ও গুণগত পরিবর্তন আনতে তরুণদের ইতিবাচক বাস্তবমুখী কাজ করতে হবে। নিজেদের সঞ্চিত অভিজ্ঞতা দিয়ে নিজেদেরকে মোটিভেট করতে হবে। নিজেরা পরিবর্তন হলে ধীরে ধীরে সমাজের সর্বস্তরে পরিবর্তনের ছোঁয়া লাগবে।
নগরীর কাজীর দেউরীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)।
‘চট্টগ্রাম স্টুডেন্ট অ্যান্ড পুলিশ এনগেজমেন্ট- স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপস প্রকল্প’র অধীনে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে ৫০ জন শিক্ষার্থী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ১২ জন পুলিশ সদস্যদের নিয়ে চট্টগ্রামে করা বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এই সেমিনারের আয়োজন করা হয়।