কিশোরবাংলাপ্রতিবেদন: সুনামগঞ্জে মাতৃদুগ্ধ বিকল্পক, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহার নরঞ্চামাদি( বিপণন নিয়ন্ত্রণ) আইন +২০১৩ ও এর বিধিমালা -২০১৭ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ইপিআই ভবনে বৃহস্পতিবার সকাল ১০টা থেক দুপুর দেড়টা পর্যন্ত এ সভা চলে।
বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আশুতেষ দাশ।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাস্মেল হক, সুনামগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবু সিদ্দিকুর রহসান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াকুন নবী, সিভিল সার্জন কার্যালেয়ের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম প্রমুখ ।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে আইনের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউনাডেশনের বিভাগীয় কর্মকর্তা সজিব চৌহান।