শিশুর পেটে কৃমি সংক্রমণের লক্ষণ
কিশোর বাংলা প্রতিবেদনঃ পেটে ব্যথা মানেই কৃমি নয়। দাঁত কটমট করা, লালা পড়া ইত্যাদি হলেই যে কৃমি হবে, তাও নয়। পেটের ব্যথার যেমন বিভিন্ন কারণ থাকতে পারে।
শিশুদের পেটে কৃমি সংক্রমণের লক্ষণগুলোর মধ্যে রয়েছে:
১। শিশুর খাওয়া-দাওয়া কমিয়ে দেওয়া।
২। আয়রনের ঘাটতি ও রক্তশূন্যতার জন্য দুর্বলতা।
৩। শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া।
৪। অপুষ্টিতে ভোগা।
৫। পেট ফাঁপা।
৬। ডায়রিয়া।
৭। কৃমির কারণে অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট, কফ-কাশি হতে পারে।

