শিশুর চিরকুট বাঁচিয়ে দিল হাজার হাজার ডলার
কিশোর বাংলা প্রতিবেদন: বাফেলোর বাসিন্দা অ্যান্ড্র সিপোভিচ তার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর গাড়ির ভেতর হাতে লেখা একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। এতে লেখা ছিল, বাস ৪৪৯ আপনার গাড়িকে আঘাত করেছে, সাথে একটি ড্রয়িং ও ছিল। ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের বাফেলোতে।
নিউইয়র্কের বাফেলোতে মি: সিপোভিচের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অ্যান্ড্র সিপোভিচের গাড়ি এবং তার ভেতরে থাকা চিরকুট। যুক্তরাষ্ট্রে একটি শিশুকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে একজন কলেজ ছাত্রের করা পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলেছে।
চিরকুট রেখে গিয়েছিল একটি শিশু এবং সেখানে সে লিখেছিল, তার (মি: সিপোভিচের) গাড়ির দুর্ঘটনার জন্য দায়ী একজন স্কুল বাস চালক।
এরপর শিশুটির উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি।
গাড়ির মালিক তরুণ সিপোভিচ সামাজিক মাধ্যম টুইটারে এই চিরকুট শেয়ার করেন। আর সেটি দেখে সিক্সথ গ্রেডের একজন শিক্ষক শনাক্ত করেন যে, তারই একজন শিক্ষার্থীর হাতের লেখা সেটি। তিনি মি: সিপোভিচ-এর সাথে যোগাযোগ রাখেন।
আমি এবং আমার পরিবার অত্যন্ত কৃতজ্ঞ এবং মেয়েটিকে যেকোনভাবে আমরা পুরস্কৃত করতে চাই” -২১বছর বয়সী মি: সিপোভিচ বলেন। সেই সাথে জানান, এই ছোট্ট নোট তার হাজার হাজার ডলারের মেরামত খরচ বাঁচিয়ে দিয়েছে।

