কিশোরবাংলাপ্রতিবেদন: খুব কম বয়সেই অনেক সময় শিশুরা মানসিকভাবে খুব চাপের সম্মুখীন হয়। নানা কারণেই হতে পারে এমনটা। এসব শিশুদের পাশে থেকে তাঁদেরকে স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে শিশুদের শিক্ষামূলক বিনোদন অনুষ্ঠান সিসিম স্ট্রিট।
মানসিক কিংবা শারীরিক নির্যাতন, অবহেলা, বাবা-মায়ের দাম্পত্য কলহ, বিচ্ছেদ, ঝগড়া, মানসিক সমস্যা ইত্যাদি নানা কারণে শিশুদের কোমল মনে আতঙ্কের সৃষ্টি হয়।
এবার মাপেটরা শিশুদেরকে শেখাবে কীভাবে আতঙ্ক এবং মানসিক চাপ কাটিয়ে তোলা যায় সেই বিষয়ে।
সিসিম স্ট্রিটের চরিত্র রোজিতা দেখায় কীভাবে বালিশে ঘুষি দিয়ে হতাশা কাটানো যায়। কাউন্ট দেখায় কীভাবে গণনার মাধ্যমে নার্ভগুলোকে শান্ত রাখা যায়।
একটি ভিডিওতে বিগ বার্ড দেখায় কল্পনার মাধ্যমে নিরাপদ স্থান খুঁজে নেয়ার কৌশল। আর জনপ্রিয় চরিত্র এলমো কম্বল দিয়ে দুর্গ তৈরি দেখায়। খুব ভয় লাগলে দুর্গে নিজেকে লুকিয়ে রাখে এলমো।
ভিডিও সিরিজটি ওয়াইডার সিসিম ওয়ার্কশপ ইনিশিয়েটিভ এর একটি অংশ। তাঁরা অনলাইনে বিনামূল্যে পড়ার জন্য ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় লেখা, গেম এবং বিভিন্ন অ্যাকটিভিটিস শেয়ার করে থাকে। সমাজ সেবী এবং শিশুদের সুশিক্ষার তারা এই উদ্যোগ নিয়েছেন যাতে শিশুরা
তাঁদের আতঙ্ক সৃষ্টিকারী ঘটনাগুলো থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এই উদ্যোগের সঙ্গে জড়িত আছেন একাধিক মনোবিদ, শিক্ষক, উপদেষ্টা এবং এসিই বিশেষজ্ঞ।