কিশোর চিন্তা

শিশুদের ঝরে পড়া কমাতে মায়েদের শিক্ষা বাড়ানোর পরামর্শ

কিশোর বাংলা প্রতিবেদন: প্রাথমিক পর্যায়ে শিশুদের ঝরে পড়ার হার কমাতে মায়েদের শিক্ষিত করার পরামর্শ দিয়েছেন এক সেমিনারের আলোচকরা।
রাজধানীর সোনারগাঁও হোটেলে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিটের এক সেমিনারে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা সারোয়ার জাহান বলেন, “এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনা জরুরি। এক্ষেত্রে মায়েরা যদি শিক্ষিত হয়, তবে তারা তাদের সন্তানদের বেসিক শিক্ষাটা দিতে পারবে। ফলে তারা সততা, মূল্যবোধের শিক্ষা পাবে। তারা সহজেই ফরমাল এডুকেশনটা গ্রহণ করতে পারবে।”
শিশুদের শিক্ষায় অভিভাবক ও শিক্ষকদের একটি বড় ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তৃণমূল পর্যায়ে রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ঝরে পড়া শিশুদের চিহ্নিত করে তাদের আবার স্কুলে আনার আহ্বান জানান তিনি।