কবিতা

মিয়া মনসফের কবিতা

বাঘের কাছে ক্যাঙ্গ এর হার

ক্যাঙ্গারুর দল মীরপুরে আজ বাঘের বধে কুপোকাত
অষ্ট্রেলিয়ার জয়ের পথে পড়লো হঠাৎ বজ্রপাত।

সাকিব তামিম জয়ের নেশায় উঠলো জ্বলে আবারো
বোলিং এ্যাকশন ঠেকানোর নেই সাধ্য অজির বাবারও।

স্মিথের ক্যাচ তালুবন্দী করেই মুশফিক হাসছিল
বাংলাদেশের জয়ের তরী গ্যালারীতে ভাসছিল।

ওয়ার্নার বধে সাকিব এবং আশটন বধে তাইজুলে
বাঘের এমন কান্ড দেখে অজিদের জয় যায় ঝুলে।

উইকেটের পর উইকেট পড়ে অষ্ট্রেলিয়া যায় ঘাবড়ায়
দশম উইকেট পতন হলে হায় হায় বলে বুক থাবড়ায়।

এমন জয়ের আশায় ছিলাম বন্ধু তুমি কি ছিলে?
আজ একাকার সবাই হবো আনন্দের ঐ মিছিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *