কৌতুক

মাছির স্যুপে কেউ এতো কম মাছি দেয়?

চীনে বেড়াতে গিয়ে ঘুরে ঘুরে রেস্টুরেন্টে ঢুকে এক পর্যটক দেখলো মেন্যু সব চাইনিজ ভাষায় লেখা। আবার না বুঝে শুয়োর-সাপ-ব্যাং ইত্যাদি খাওয়া হয়ে যায় কিনা সে ভয়ে লোকটা মেইন কোর্স বাদ দিয়ে শুধু স্যুপের অর্ডার দিলো।
স্যুপ আসার পর দেখে তাতে মাছি পড়েছে। একেই প্রচণ্ড ক্ষুধায় সামান্য স্যুপ, তাতে আবার মাছি পড়েছে। ভয়ানক রেগে লোকটা চিল্লাচিল্লি শুরু করলেন। রেস্টুরেন্টের একমাত্র ইংরেজি জানা ম্যানেজার দৌড়ে এলো।
ম্যানেজার : কী সমস্যা স্যার?
লোক : আমার স্যুপে মাছি ভাসছে তিন তিনটা।
ম্যানেজার মেন্যু চেক করে ওয়েটারকে ধমক দিয়ে বলল-
ম্যানেজার : মাছির স্যুপে কেউ এতো কম মাছি দেয়?
কৌতুক সংগ্রাহক : সারিকা চৌধুরী, ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন, মগবাজার, ঢাকা।