কৌতুক ভিক্ষাটা ফ্লেক্সি করে দিয়েন January 29, 2018 News Desk এক ভিক্ষুক গেছে ভিক্ষা করতে- ভিক্ষুক : আপা, ত্রিশটা টাকা দেন। গৃহকর্ত্রী : টাকা কি গাছে ধরে? ভিক্ষুক : কেন আপা, সমস্যা কী? গৃহকর্ত্রী : আমার স্বামী এখন বাড়িতে নেই। ভিক্ষুক : আপা, কালকে ফেসবুকে আমাদের ভিক্ষুক সমিতির পেজ থেইকা স্ট্যাটাস দিয়া জানাইছিলাম- আইজ আমরা মিরপুরে ভিক্ষা করবো। আপনার স্বামী টাকা রাইখা যায় নাই কেন? গৃহকর্ত্রী : উনি মনে হয় স্ট্যাটাস খেয়াল করেননি। ভিক্ষুক : ঠিক আছে, মোবাইল নম্বর রাইখা যাইতেছি, ভিক্ষাটা ফ্লেক্সি করে দিয়েন! কৌতুক সংগ্রাহক : সোলাইমান শফী, রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related