ভিকারুননিসার মূল শাখায় ৪৭০ শিশু মনোনীত
কিশোর বাংলা প্রতিবেদন: ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিন মূল শাখার বাংলা ও ইংলিশ ভার্সনের লটারিতে অনুষ্ঠিত হয়।
এতে ৪৭০ জন শিশু ভর্তির জন্য মনোনীত হয়েছে। প্রতিষ্ঠানটির বেইলি রোডের প্রধান ক্যাম্পাসে আলাদাভাবে লটারির আয়োজন করা হয়।
আগামী ২৭ ডিসেম্বর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পর ২য় থেকে ৭ম শ্রেণীতে শূন্য আসন থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম শুরু হবে। ১০ জানুয়ারির মধ্যে এ কার্যক্রম শেষ করা হবে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করে জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের লটারি কার্যক্রম সম্পন্ন হয়। অভিভাবকদের সামনে ছক্কার মতো গুটি তুলে নম্বর মিলিয়ে বিজয়ী নির্ধারণ করা হচ্ছে। জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও পুলিশের সহায়তায় লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

