ফিচার

বাঘের বাচ্চার সঙ্গে হেসেখেলে বড় হচ্ছে ৯ বছরের শিশু

কিশোর বাংলা প্রতিবেদন: ছোটবেলায় শিশুদের খেলনার সঙ্গী হিসেবে প্রিয় হয়ে থাকে পুতুলের অনেক খেলনাপাতি। কেউবা আবার পছন্দ করে পোষ্য প্রানীদের। এটাই স্বাভাবিক। কিন্তু এসব খেলনা কিংবা পোষ্য প্রানীদের নয়, ৯ বছর বয়সী এক শিশু হেসে খেলে বড় হচ্ছেন আস্ত একটা বাঘের বাচ্চার সঙ্গে।
 সংবাদমাধ্যমটি জানায়, ৯ বছর বয়সী ওই শিশুটি এক চিড়িয়াখানা প্রহরীর মেয়ে। শিশুটি অন্য কারও সঙ্গে খেলার থেকে ওই বাঘের বাচ্চার সঙ্গে খেলতেই পছন্দ করে বেশি।
বাঘের বাচ্চাটির সঙ্গে শিশুটি খেলছে এমন একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে চীনের সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে বাচ্চা মেয়েটির নাম দেওয়া হয়েছে ‘বাঘিনি কন্যা’।
 সংবাদ মাধ্যমটি আরও জানায়, শিশুটি বাঘের বাচ্চাটির সঙ্গে একসঙ্গে খেলে, গোসল করে এবং বাঘের বাচ্চাটিকে ফিডারে করে দুধ খাওয়ায়। এছাড়া বাঘের বাচ্চাটির যেন স্বাস্থ্য ভাল থাকে এজন্য শিশুটি প্রতিদিন সকালে নাস্তার পর হাঁটতে বের হয়। 
 শিশুটির বাবা সংবাদ মাধ্যমে বলেন, আমার মেয়ে অন্যদের সঙ্গে খেলার থেকে ওই বাঘের বাচ্চাটির সঙ্গে খেলতে অনেক পছন্দ করে। আর এখন আমার মেয়ের সঙ্গে বাঘের বাচ্চাটির অনেক ভাল সম্পর্ক হয়েছে।