কিশোর সংবাদ

প্যারিসে শিশু কিশোরদের অংশগ্রহণে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোর বাংলা প্রতিবেদনঃ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি শিশু ও কিশোরদের নিয়ে অ্যাসোসিয়েশন সোসিও কালাচারাল বাংলাদেশ পানথিন হুশ প্যারিস’র আয়োজনে শিশু কিশোরদের কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্যারিসের মেট্রো হুশ হলে আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং হাফিজ মঈন উদ্দিনের সার্বিক পরিচালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য ও কেরাত প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শামীম মুল্লাহ।

প্রতিযোগিতায় বিচারক এর দায়িত্ব পালন করেন মুফতি হাবিবুর রাহমান, মাও. ফাহিম বদরুল হাসান ও মাও. নজরুল ইসলাম ও শাখাওয়াত হোসাইন।

এ সময় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম বিল্লাল, মিজান খাঁন সুহেল, জহুরুল ইসলাম, কাজী শাহজান লিটন, রহিম উদ্দীন, আলী আকবার, হানিফ উদ্দীন, জয়নুল আবেদীন, জিয়াউর রাহমান জিয়াসহ ফ্রান্সের বাংলাদেশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

বাছাই পর্ব শেষে উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, শিশু কিশোরদের মাঝে ইসলামের জ্ঞান ও আদর্শ ছড়াতে হলে ব্যাপকহারে এরকম প্রতিযোগিতা আয়োজন করতে হবে।