কিশোরবাংলাপ্রতিবেদন: ধরুন, আপনি ক্লাস সিক্সের কোন বাচ্চা পরিণত বয়সে ধনী হবে তা অনুমান করতে চান, আপনি যদি খুব পড়াশুনা করা বা লাজুক ধরনের কোনো বাচ্চাকে বেছে নেন, তবে ভুল করবেন। কারণ ডেভেলপমেন্ট সাইকোলজির ৪০ বছরের গবেষণা অনুযায়ী যেই বাচ্চারা বেপরোয়া হয়, নিয়মভঙ্গকারী তারাই পরবর্তী সময়ে অনেক টাকা-পয়সার মালিক হয়।
১৯৬৮ সালে সিক্স গ্রেডের ১২ বছর বয়সী বাচ্চাদের নিয়ে গবেষণা করা হয়। তারা শিশুদের বুদ্ধিমত্তা, ব্যবহার, চারিত্রিক গুণাবলি ও পিতা-মাতার আর্থ-সামাজিক অবস্থার দিকে লক্ষ করেন।
৪০ বছর পরে তাদের কাছে তাদের পেশা সম্পর্কে জানতে চাওয়া হয়। সবচেয়ে পড়াশোনা করা ছাত্রটি অবশ্যই অনেক সম্মানের চাকরি করে, কিন্তু তারা তেমন ধনী না। দুষ্টু ছাত্ররাই পরবর্তী জীবনে বেশি আয় করে, গবেষণায় এমনটিই দেখা গেছে।