নির্বাচন না হলে এসএসসি পরীক্ষা আগের রুটিনেই
কিশোর বাংলা প্রতিবেদন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র ও নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর কাউন্সিলর পদে উপনির্বাচন না হলে আসন্ন এসএসসি ও সমমানের ওই দুদিনের পরীক্ষা পেছাবে না, আগের রুটিনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এসএসসি পরীক্ষার সময় সিটি করপোরেশনের ভোট না হলে পরীক্ষা পেছানো হবে না। নির্ধারিত সূচি অনুযায়ীই পরীক্ষা হবে।’
তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারা দুই দিনের পরীক্ষা পেছনোর বিষয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনই যেহেতু আদালতে স্থগিত হয়ে গেছে, সেহেতু সূচি পরিবর্তনের কোনো প্রয়োজন আপাতত হচ্ছে না।


