কিশোর সংবাদ দারাজের ‘ব্যাক টু স্কুল’ ক্যাম্পেইন December 28, 2017 Kaushik Ahmed কিশোর বাংলা প্রতিবেদন: স্কুল শিক্ষার্থীদের জন্য ‘ব্যাক টু স্কুল’ ক্যাম্পেইনে বিভিন্ন পণ্যে ৭০ শতাংশ ছাড় দিচ্ছে ই-কমার্স পোর্টাল দারাজ বাংলাদেশ। ক্যাম্পেইনের আওতায় স্কুল ইউনিফর্মের কাপড়, স্টেশনারি পণ্য, বই-খাতা, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানারসহ রকমারী পণ্যের উপর এই ছাড় দেওয়া হবে। নতুন বছরে শিক্ষার্থীদের সব ধরনের শিক্ষা উপকরণই পাওয়া যাবে ‘ব্যাক টু স্কুল’ ক্যাম্পেইনে। ক্যাম্পেইনের টাইটেল স্পন্সর হিসেবে আছে লাইফবয়। নতুন বছরে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের জন্য থাকছে ৮২ শতাংশ ছাড়। ফ্যাশন পণ্য, বিউটি অ্যান্ড হেলথ পণ্য এবং গ্রোসারি পণ্যের ক্ষেত্রে তারা এই ছাড় পাবেন। ক্রেতাদের জন্য এই ক্যাম্পেইনে বিশেষ আকর্ষণ হিসেবে দেওয়া হবে ফ্ল্যাশ সেল, স্টেশনারি প্যাকেজের কম্বো ডিল এবং বিশাল মূল্যছাড়ে স্পন্সর ডিল। তাছাড়া ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে অর্ডার করলে পাওয়া যাবে ফ্রি ডেলিভারি। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related