কেমন হবে শিশুর পরীক্ষার প্রস্তুতি
সেলিনা শেলী : পরীক্ষা এলে সব শিশুর মনেই ভয় কাজ করে। কেমন হবে শিশুর পরীক্ষার প্রস্তুতি। অনেক সময় পরীক্ষার ভয়ে তারা আত্মবিশ্বাসের অভাবে উত্তর জানা সত্ত্বেও পরীক্ষার খাতায় ভুল লিখে আসে। আসলে পরীক্ষার আগে ওদের মনে ফেল করার ভয় ঢুকে যায়। সেই সঙ্গে থাকে একাগ্রতার অভাব। এই দুয়ের কারণে পরীক্ষার প্রস্তুতিও ঠিক মতো হয় না। ফলে চিন্তা বেড়ে গিয়ে সমস্যা বাড়তেই থাকে।
এ কারণেই এ সময় আরো বেশি করে যত্নশীল হতে হবে তাদের প্রতি। জেনে নিন কিভাবে শিশু পরীক্ষার জন্য প্রস্তুত হবে।
১. সিলেবাস কতটা আছে তার উপর ভিত্তি করে একটি লক্ষ্য নির্ধারণ করুন। আর সেই মতো কাজে লেগে যান। খেয়াল রাখবেন সময়ের মধ্য়েই যেন সিলেবাসের সব পড়া যেন শেষ হয়ে যায়।
২. হাতে সময় থাকতে থাকতে সব পড়া শেষ করার চেষ্টা করবেন। মনে রাখতে হবে পরীক্ষা যত এগিয়ে আসবে শিশু তত ভীতু হয়ে পড়বে। যার প্রভাব পড়বে পড়াশোনায়।


