কিশোর-কিশোরীদের সংগ্রহ করা খবর নিয়ে কিশোরদের জন্য বিশেষায়িত ওয়েবপোর্টাল “কিশোর বাংলা”র জন্য দেশের সকল জেলা ও উপজেলায় একযোগে সংবাদদাতা (নিজস্ব প্রতিনিধি) নিয়োগ করা হবে। ১৪ থেকে ২৪ বছর বয়সী আগ্রহীরা আগামী ১৫ অক্টোবর ২০১৭-এর মধ্যে অভিভাবকের অনাপত্তিপত্রসহ আবেদন করতে পারবেন। চুড়ান্তভাবে নিয়োগ পাওয়া কিশোর সাংবাদিকরা নিজ নিজ বিভাগীয় শহরে কিশোর বাংলা আয়োজিত “সাংবাদিকতা বিষয়ক কর্মশালায়” অংশগ্রহণের সুবর্ণ সুযোগ পাবেন। পরবর্তীতে সারাদেশে নিয়োগকৃত কিশোর সাংবাদিকদের নিয়ে হবে কিশোর বাংলা প্রথম কিশোর সাংবাদিক উৎসব। আবেদনপত্রের সাথে আপনার এলাকার যে কোন ঘটনার দুটি (অবশ্যই কিশোর-কিশোরী বয়সীদের) সংবাদ, আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্রের (যদি থাকে) সত্যায়িত কপি, তিন কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠাতে হবে-
সম্পাদক
কিশোর বাংলা (মোহাম্মদী নিউজ এজেন্সীর একটি প্রকাশনা)
৯৩, মতিঝিল বা/এ, ১০ম তলা, ঢাকা-১০০০।
ওয়েবসাইট : www.kishorebangla.com
অথবা info@kishorebangla.com