কিশোরবাংলাপ্রতিবেদন: সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ‘বেবি ওয়ার্ল্ড’-এ ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাপড়ের বিশাল সমাহার। দামও ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকায় দিনরাত ক্রেতাদের ভিড় লক্ষণীয়।
ঈদকে সামনে রেখে নগরীর বিপনী বিতান গুলোতে ক্রেতাদের ভিড় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন বিপনী বিতান গুলোতে পন্যের দাম অতিমাত্রায় হাকডাক করে বলা এবং ক্রেতাদের চাহিদার অতিরিক্ত দামের কারণে সাধারণ দোকানের চেয়ে ব্রান্ডিং এবং একদামে বিক্রির দোকানে ভিড় লক্ষনীয়।
রমজানের রোজা নিয়ে অতি গরমের অতিষ্ঠ ক্রেতারা এক ছাতার নিচ থেকেই কেনাকাটা শেষ করতে বেশী আগ্রহী। এমন শপিং সেন্টার পছন্দ করতে গিয়ে নগরীর চকবাজারের কলেজ রোডে সুবিশাল শো-রুম নিয়ে প্রতিষ্ঠিত ‘বেবি ওয়ার্ল্ড’কে বেচে নিচ্ছে ক্রেতা সাধারণ। বিশেষায়িত এ দোকানে শুধুই মা ও শিশুর প্রয়োজনীয় সব উপকরণ পাওয়া যাবে।
নগরীর চকবাজারের কলেজ রোডে সাইমুন হোটলের পাশে বে-এম্পোরিয়াম এর উপরে শিশু ও মায়েদের প্রয়োজনীয় সব কিছুর বিশাল সমাহার নিয়ে ‘বেবি ওয়ার্ল্ড’-এর শো-রুম ঘুরে দেখা যায় তরুন-তরুনী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ ক্রেতাদের উপছে পড়া ভিড়।