ঈদ সঙ্গী কিশোর বাংলা
সম্পাদকীয়ঃ জুন ২০১৮ সংখ্যা
ঈদ সঙ্গী কিশোর বাংলা
ঈদে কী চাও? নতুন জামা? ভালো খাবারদাবার? সেসব তো এক দিনের ব্যাপার। আমরা তোমাদের জন্য এমন একটা উপহার নিয়ে এসেছি, যেটা শুধুঈদের দিনে শেষ হবে না। আমাদের এই ঈদ সংখ্যায় তোমাদের উৎসব শুরু হয়ে যাবে ঈদেও আগেই। রেশ থাকবে ঈদের পরও। পড়তে পারবে অনেক দিন ধরে।
এই উৎসবকে রাঙিয়ে দিতে কলম হাতে নিয়েছেন তোমাদের প্রিয় সব
লেখকরা। পাঁচটি উপন্যাসের সঙ্গে অনেকগুলো গল্প, কমিকস, ধাঁধা, রহস্য, ছড়াসহ আরো কত কী! শুধুমাত্র কিশোরদের জন্য এমন বিরাট ঈদ আয়োজন শুধু আমাদেরই। আর ঈদ আয়োজনটা আসলে এক রকমের শুরু। প্রতি মাসেই
পছন্দের রকমারি আয়োজন নিয়ে হাজির হয়ে যাবে কিশোর বাংলা।
তাই এই ঈদে সঙ্গী হোক কিশোর বাংলা। দেখবে, ঈদ শেষ হবে কিন্তু ঈদের আনন্দ শেষ হবে না।
