আমার লক্ষী মা
আমার লক্ষী মা
তুষার আব্দুল্লাহ
মা গো তোমার মুখের হাসি
দেখতে চাই বার মাসই,
তোমার কোলে মাথা রেখে
ঘুমের রাজ্যে স্বপ্নচারী।
ঝড়, ঝাপটা দুঃখ পেলে,
লুকাই তোমার আচল তলে।
তোমার হাতের দুধ-মাখা ভাত
তোমার সাথে অযথা রাগ,
সবই আমার লাগে ভাল
তুমি আমার নয়নের আলো।
আমি তোমার ছোট্ট সোনা
বাচতে চাই না মাতৃহীনা,
তুমিই আমার সারা জগৎ
তুমিই তো মোর লক্ষী মা।
মা গো তুমি হারিয়ে গেলে
লুকোচুরি খেলার ছলে,
দু’চোখ তখন জলে ভাসে
মনে আমার ভয় আসে।
তোমাতেই মোর বেঁচে থাকা
তোমায় নিয়েই স্বপ্ন গাঁথা।

