আপনাকে ওঠানোর মতো জায়গা নেই!
এক মাওলানা মোটর সাইকেলে আরো দুজনকে সাথে করে নিয়ে যাচ্ছিলেন। নিয়ম ভঙ্গ করায় এমন সময় ট্রাফিক পুলিশ থামতে ইশারা করল।
মাওলানা : দুঃখিত, স্যার, আমরা ইতিমধ্যেই তিনজন উঠে বসে আছি, আপনাকে ওঠানোর মতো জায়গা নেই!
কৌতুক সংগ্রাহক : নাওমি আহমেদ, ওয়াইডব্লিউসিএ স্কুল, ঢাকা।

