সাপাহারে ১৪০০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ
কিশোর বাংলা প্রতিবেদন: নওগাঁর সাপাহারে ১৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ১৪০০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে টিফিন বক্স বিতরণ করেন সাপাহার পোরশা নিয়ামতপুরের উন্নয়নের রূপকার, নওগাঁ-১ আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার।
৫ অক্টোবর সোমবার ১১ টার দিকে উপজেলার জয়পুর রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে, এলজি এসপি-৩ এর অর্থায়নে এই টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য করে প্রধান অতিথি ১৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই টিফিন বক্স বিতরণ করেন। এর মধ্যে সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৪৭, তেঘরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১২১, মহজিদপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৯, বাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭৯, মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৫, পিছলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯৯, গাঞ্জাকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৩, করলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৪, বৈদ্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৪, মদনশিং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫২, নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮, ক্ষিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯, ফুরকুটিডাঙ্গা আনক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৭, বাসুল ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৭, জয়পুর রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫৭, ফুরকুটি ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৫, মানিকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬০, শাহাবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২১ জন শিক্ষার্থীর হাতে টিফিন বক্স তুলে দেন।
সভায় প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার এমপি সহ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কল্যান চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জয়পুর রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সাইফুল ইসলাম।
এ সময় সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্টেট সবুর আলী, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাজেদুল আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাইমা বেগম, সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা সহ উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
–জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

