শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার

কিশোর বাংলা প্রতিবেদন: একজন শিশু পৃথিবীতে আগমন করার পর থেকে যত দিন সে শিশু কিশোর বয়সে পদার্পণ করবে ততদিন তারা আমাদের কাছে কিছু অধিকার প্রাপ্য । শিশু মন যখন সে অধিকার গুলো থেকে বঞ্চিত হয়ে যায়, তখন থেকেই বিগড়ে যায় শিশু মনটি । ওই সময় শিশু কিশোরদের বিবেক এমন পর্যায় ধারন করতে পারে যা ভাবনার জগতে ভাবা কষ্ট সাধ্য ।
আমরা শিশু কিশোরদের কাছে শুধু প্রত্যাশার হাত বাড়িয়ে থাকি, যে পরীক্ষায ভাল করতে হবে এটা করা যাবেনা ওটা করা যাবেনা, নানা আদেশ নিষেধ জারি করে দেই তাদের চলার পথে ।
কিন্তু শিশু কিশোর, কিশোরীরাও যে আমাদেরে কাছে তারা কিছু অধিকার প্রাপ্য আজকের গুনে ধরা সমাজ বিবেচনা তা করতে চায়না । যার জন্য বর্তমানের ছেলে মেয়েরা নিজ বাবা-মা কেও খুন করতে দ্বিধা বোধ করেনা ।
শিশু কিশোরদের চলার পথে, লেখাপড়া, দিয়ে খেলাধুলা, আনন্দ বিনোদনে, মোট কথা জীবনের চলার পথে নৈতিকতার দিক সকল বিষয়ে সাহস দিবেন,উৎসাহ দিবেন । কখনো ভয় দেখাবেননা । ভয় দেখালে শিশু কিশোরদের মন চুবসে যায় যার ফলে সে তার জীবন প্রবাহকে সাজাতে হিমশিম খেয়ে যায় ।
শিশু কিশোরেরা অনেক সময় উৎসাহ উদ্দীপনা নিয়ে অনেক কিছু করতে চায়, যেমন- খেলাধুলা, গান করা, ছবি আঁকা, বিনোদন পছন্দ করা, মোট কথা তার যে ধরনের প্রতিভা রয়েছে সে প্রতিভা প্রকাশ করতে সে ইচ্ছা পোষণ করবে এটাই সত্য । আমরা যখন তার প্রতিভার প্রশংসা না করে তিরস্কার করে থাকি, তখন তাদের কোমল মনটিতে আমাদের প্রতি বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে । সুতরাং তাদের সকল কিছুতে তিরস্কার না করে প্রশংসা করতে চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার প্রতি তার এক ধরনের ভালবাসা সৃষ্টি হবে ।
বর্তমান সমাজের অনেক পরিবার শিশু কিশোরদের কথার কোন মর্যাদা কিংবা গুরত্ব দিতে জানেনা, যার ফলে তার মনে এক ধরনের একাকিত্ববোধ সৃষ্টি হয়ে থাকে । শিশু কিশোররা যখন এই একাকিত্ববোধ করেন তখনই সে এক ধরনের মানসিক যন্ত্রণায় ভোগ করে যা তার ভবিষৎ জীবনে বড় ধরনের প্রভাব পড়ে থাকে ।