লিবিয়ায় প্রথম বাংলা স্কুল-লাইব্রেরি

কিশোর বাংলা প্রতিবেদন: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয় আজ থেকে আটত্রিশ বছর আগে। গত আট বছর ধরে দেশটির অস্থিতিশীল পরিস্থিতির কারণে অসংখ্য নামীদামি স্থাপনা, প্রকল্প ও প্রতিষ্ঠান হারিয়ে গেলেও নানা চড়াই-উতরাই পেরিয়ে এখনো পর্যন্ত সগৌরবে টিকে আছে বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ। শুধুমাত্র টিকে আছে বললে কম হবে বরং প্রতিনিয়ত প্রচেষ্টা চলছে উন্নয়নের নতুন মাত্রা সংযোজনের। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে একটি স্কুল লাইব্রেরির।

ফিতা কেটে লাইব্রেরিটি উদ্বোধন করেন স্কুল ও কলেজের সভাপতি ও লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আ স ম আশরাফুল ইসলাম। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য আমির হোসাইন ও মো. শাহজালাল, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসেন, জাবের আল-মাহমুদ ও নিকোলাস রোজারিও। এ ছাড়া ছিলেন ব্যাংকার রাকিব হাসানসহ স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

ফিতা কেটে লাইব্রেরির উদ্বোধন করেন আ স ম আশরাফুল ইসলামফিতা কেটে লাইব্রেরির উদ্বোধন করেন আ স ম আশরাফুল ইসলামউল্লেখ্য, এটিই লিবিয়ায় প্রথম বাংলাদেশি গ্রন্থাগার। এই গ্রন্থাগারের বই সংগ্রহে বাংলাদেশ দূতাবাসের প্রাক্তন কাউন্সেলর রাজনৈতিক এম মোজাম্মেল হকের অবদান অনস্বীকার্য।