ভারতে প্রশ্নপত্র ফাঁস: ২য় বার পরীক্ষায় বসবে ১৬ লাখ শিক্ষার্থী

কিশোর বাংলা প্রতিবেদন:  ভারতে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ শ্রেণীর দুটো বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ১৬ লাখ শিক্ষার্থীকে আবারও পরীক্ষায় বসতে হচ্ছে।
ফাঁসের ঘটনা খতিয়ে দেখতে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ একটি তদন্ত দল কাজ শুরু করেছে।
পুলিশ অন্তত ৩২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছে বিবিসি; যারা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া অর্থনীতি ও অঙ্ক বিষয়ক প্রশ্ন হাতে পেয়েছে।
নতুন পরীক্ষার দিনক্ষণ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরীক্ষার আগেই দ্বাদশ শ্রেণির অর্থনীতি বিষয়ের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।
দশম শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্ন নিয়েও একই অভিযোগ ওঠার পর সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষা দুটি বাতিল ঘোষণা করে।
প্রশ্ন ফাঁসের পেছনে কোচিং সেন্টারগুলোর হাত থেকে থাকতে পারে বলে তদন্তে আভাস পাওয়া যাচ্ছে। পুলিশ এরই মধ্যে দিল্লির বেশ কয়েকটি এলাকার কোচিং সেন্টারে তল্লাশি চালিয়েছে।