বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত
শিক্ষক : বল তো আম উপরের দিকে না পরে নিচের দিকে পরে কেন?
অমিত : স্যার, উপরে খাওয়ার মানুষ নেই তাই।
শিক্ষক : এই শিখছিস? আচ্ছা বল, লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার টুকরা পানিতে ডুবে যায় কেন?
অমিত : লোহার তৈরি জাহাজ ভেসে থাকে কারণ এর চালক আছে, কিন্তু লোহার টুকরার চালক নেই তাই এটা ডুবে যায়।
শিক্ষক : তোর মাথায় ডাস্টার মারব। আচ্ছা এবার বাংলা ২য় পত্র বের করে ক্রিকেট রচনাটা লেখ। সময় ৩০ মিনিট।
কিছুক্ষণ পর অমিত খাতা জমা দিল। শিক্ষক তো অবাক। এত তাড়াতাড়ি অমিতের রচনা লেখা হয়ে গেল। শিক্ষক কৌতূহল সহ পড়ল। অমিত লিখেছে- ‘খেলা শুরু এবং আকাশে মেঘলা মেঘলা ভাব। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত’।

