কিশোর সংবাদ

এবারের ঈদেও পথশিশুদের মুখে হাসি ফোটাতে চায় স্বপ্নালোড়ন

কিশোর বাংলা প্রতিবেদন: স্বপ্নালোড়ন নামে ঢাকার বুকে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, এরা পথশিশুদের নিয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকটা উদ্যোমী ছেলে-মেয়ে এই সংগঠনটা চালাচ্ছে গত কয়েকটা বছর ধরে।
কিছুদিন আগে তাদের সংগঠক ছেলেটা একটা মরনব্যাধিতে একেবারে হঠাৎ করেই মারা যায়, তারপরেও এই ছেলেমেয়েগুলো হাল ছেড়ে দেয়নি, তারা এখনো তাদের সংগঠনের হাল ঠিকঠাক মতো ধরে রেখেছে।
প্রতি বছরের মতো এবারও তারা সিদ্ধান্ত নিয়েছেন, এবারের ঈদে তারা শ পাঁচেক পথশিশুদের মুখে হাসি ফোটাবে। কিন্তু এই হাসি ফোটাতে দরকার প্রতি শিশুবাবদ ৯৫০ টাকা। সব মিলিয়ে কয়েক লাখ টাকা দরকার তাদের।
নিজের পকেটের টাকা দিয়ে শুরুটা করলেও এক সময় সে টাকা শেষ হয়ে যায়, তখন তারা বাধ্য হয় পাবলিক ইভেন্ট খুলতে। অনেকের কাছে ৯৫০ টাকা কোনো বিষয় নয়। তারা চাইলেই কমপক্ষে একজন শিশুর মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিতে পারেন।
যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুপাতেই যদি আমরা আমাদের আশে পাশের গরীব-দুখি ও দরিদ্রদের দান করে থাকি, তাহলেও সেটা যথেষ্ঠ হবার কথা। ধর্মীয় বা মানবিক উভয় দৃষ্টিকোন থেকেই এই কাজটা খুব বেশী প্রশংসার দাবীদার।