কিশোর সংবাদ

তাঞ্জানিয়ায় স্কুলে বিস্ফোরণে ৬ শিশু নিহত

কিশোর বাংলা প্রতিবেদন: তাঞ্জানিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে বিস্ফোরণে অন্তত ছয় শিশু নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, শিক্ষার্থীরা বলের মত দেখতে একটি বস্তু নিয়ে খেলছিল। হঠাৎ করেই সেটি বিস্ফোরিত হয়।
বুরুন্ডি সীমান্তবর্তী কাগেরা প্রদেশের কিহিনগা গ্রামের ওই বিদ্যালয়টিতে বিস্ফোরণে হতাহতদের রুলেঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের পরিচালক সিস্টার মারিয়া গরেফ ফ্রেডরিকস বিবিসিকে বলেন, তিনটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতলে আনা হয়। বাকি তিন জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রকৃত ঘটনা তদন্তে পুলিশের একটি দল ঘটনাস্থলের পথে রওয়ানা হয়েছে বলে জানান কাগেরা অঞ্চলের পুলিশ প্রধান অগাস্টিন ওরোম।