কিশোরবাংলাপ্রতিবেদন: বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জের একটি বিদ্যালয়ের ৭শ’ শিক্ষার্থীকে বিজ্ঞান সম্মত উপায়ে হাত ধোয়ার প্রশিক্ষণ দিয়েছে সুনামগঞ্জ মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন।
শহরের সৃজন বিদ্যাপীঠ ক্যাম্পাসে ক্যাম্পিং করে প্রজেক্টরের মাধ্যমে এই প্রশিক্ষণ দেন মেডিক্যাল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
প্রজেক্টরের মাধ্যমে শিশু শিক্ষার্থীদের হাত ধোয়ার বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের পাশাপাশি হাত ধোয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদ বক্তব্য দেন। পরে শিক্ষার্থীরাও প্রশিক্ষণ পেয়ে নিজেরা বিজ্ঞান সম্মত উপায়ে হাত ধুয়ে উপস্থিত মেডিক্যাল শিক্ষার্থী ও ডাক্তারদের দেখায়। পরে এ বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক ডা. সৈকত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল হাকিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সুনামগঞ্জ মেডিক্যাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, ডা. কানিজ রেহনুমা রব্বানী কথা, সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরিন ডলি, ভাইস প্রিন্সিপাল কানিজ সুলতানা, সিনিয়র শিক্ষক নূরুল মোত্তাকীন প্রমুখ।