কিশোরবাংলাপ্রতিবেদন: আমাদের সকলেরই সন্তান নিয়ে অসংখ্য পরিকল্পনা থাকে। আমরা একেকটি নিখুঁত ব্যক্তিত্বে রুপান্তর করতে চাই নিজ সন্তানকে। সকলেই চান তার সন্তান যেন দয়ালু, সৎ, সহানুভূতিশীল এবং সাহসী হয়। কিন্তু এ গুণাবলীগুলো একটি সন্তানের মাঝে কিন্তু রাতারাতি এসে পড়েনা। একটি ভালো পরিবেশ, দায়িত্বশীল বাবা-মা এবং তাদের সৎ সংস্কারই পারে তাদের সন্তানকে সুস্থ, সফল ও স্বাবলম্বী করে তুলতে।
ভুল করা কোনো অপরাধ নয়: ভুল থেকে যদি কোনো শিশু কিছু শিখতে পারে, তবেই কিন্তু সে একটি আদর্শ। নিজের ব্যর্থতা থেকেও কিছু না কিছু শেখার চেষ্টা করুন। আপনার সন্তান যেন ভুল করতে কখনো ভয় না পায়।
বাবা-মা কখনো শত্রু নয়: সন্তানের বন্ধু হয়ে ওঠা খুব কষ্টকর কিন্তু আপনাকে এ চেষ্টা অবশ্যই করতে হবে। খুব বেশি জোরাজুরি করার উচিত নয় একদম। ধীরে ধীরে সন্তানের কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন যেন যেকোনো বিপদে-আপদে সে আপনার কাছে আসতে পারে।
কিছু না বুঝলে প্রশ্ন করতে শেখান: যেকোনো ব্যাপারে না বুঝলে প্রশ্ন করা খুব সাধারণ। সবকিছু বুঝে ফেলেছেন এমন মিথ্যে ভান করার চাইতে প্রশ্ন করা ঢের কৃতিত্বের। এ ব্যাপারটা বোঝানোর জন্য শৈশব খুব ভালো সময়।
পরিবেশকে সম্মান করতে শেখান: আমরা কতবার ময়লা সড়ক নিয়ে অভিযোগ করি বলুন তো? পরিবেশকে সম্মান করার কাজটা পরিবার থেকেই শেখাতে হবে। নিজেই শুরু করুন এ অভ্যাসটি এবং অতঃপর সন্তানকে শেখান। এতে করে, উত্তম একটি ফলাফল পাবেন।
না- বলতে শেখান: আপনার সন্তানকে বয়স্ক মানুষ, শিক্ষক এবং নিজেক ‘না’ বলতে শেখান। আপনি তাকে একটি শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে তৈরি করতে চাচ্ছেন, অবশ্যই অন্যের গোলাম হতে শেখাচ্ছেন না। তার এ অভ্যাস পরিপূর্ণ বয়সে তাকে বেশ সাহায্য করবে।