ফিচার

শিশু ভিক্ষা বৃত্তি নিরসনে ইঞ্জিনিয়ারিং ছেড়ে রাস্তায়

কিশোর বাংলা প্রতিবেদন: পথশিশুদের ভিক্ষা থেকে সরিয়ে আনতে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে দিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক। ২৯ বছর বয়সী ওই ইঞ্জিনিয়ার আশিষ শর্মা শিশু ভিক্ষাবৃত্তিতে সচেতনতা বাড়াতে হেঁটে হেঁটে এ অভিযান চালিয়ে যাচ্ছেন ভারতজুড়ে। উদীয়মান এই তরুণ এখন দিল্লিতে অসহায় শিশুদের হয়ে কাজ করছেন।
এর আগে একদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি শিশুকে রাস্তায় ভিক্ষা করতে দেখতে পেয়েছিলেন আশিষ। ওই শিশুটি অপুষ্টিতে ভুগছিল এবং তার হাত থেকে রক্তপাত দেখতে পান তিনি। পরে এ আহত শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। সেখানে প্রথমে তাকে খাবার দেন এবং পরে তার জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করেন।
এছাড়া শিশুটিকে পাশের একটি স্কুলেও ভর্তি করে দেন দক্ষ ওই ইঞ্জিনিয়ার। কিন্তু না, এটুকু করে এখানেই থেমে থাকেননি তিনি। পরে সিদ্ধান্ত নেন চাকরি ছেড়ে এসব শিশুদের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার। তবে হ্যা, এটাকে বাস্তব গল্প বলা যেতেই পারে।
আশিষ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। সে সময়ে ২০১৫ সালে দিল্লির রোহিণীতে ওই আহত ও অপুষ্টিজনিত ভিক্ষুক শিশুটির পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এতেই তার জীবন পাল্টে যায় বলে উল্লেখ করেছেন আশিষ নিজেই।