কিশোরবাংলাপ্রতিবেদন: ‘গড়তে শিশুর ভবিষ্যত, স্কুল হবে নিরাপদ’ এই স্লোগানকে সামনে রেখে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’ উদযাপনের উদ্বোধন হল রোববার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজনের করা হয়েছে।
বিশ্ব শিশু দিবস পালন এবং শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিন এবং ইউনিসেফ বাংলাদেশের শিশু নিরাপত্তা বিভাগের প্রধান জন লিবি।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন একাডেমীর পরিচালক আনজীর লিটন আর সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
বাংলাদেশ শিশু একাডেমী ৭-১৩ অক্টোবর প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খেলনা মেলার আয়োজন করেছে শিশু একাডেমী প্রাঙ্গণে।