মোটা শিশু মানেই সুস্থ শিশু নয়
কিশোর বাংলা প্রতিবেদন: এক শ্রেণীর বাবা-মা আছেন যারা সন্তানকে মোটা করার জন্য ব্যস্ত। তাদের ধারণা মোটা শিশু মানেই সুস্থ শিশু। এ ধরনের বাবা-মা সত্যিকার অর্থে তাদের সন্তানকে অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছেন। স্থূলতা কখনোই সুস্বাস্থ্যের লক্ষণ নয় বরং সুস্বাস্থ্যের জন্য এটা মারাত্মক ক্ষতিকর। শিশুর স্থূলতার ক্ষেত্রে তার নিজের চেয়ে বাবা-মায়ের ভূমিকা বেশি।
বংশগত কারণে অনেক শিশু মোটা বা স্থূল হতে পারে। তবে মোটা হওয়ার প্রধান কারণ হলো শারীরিক পরিশ্রম কম করা এবং অতিরিক্ত খাওয়া-দাওয়া করা। কিছু কিছু অসুখের জন্যও মোটা শিশু হতে পারে। যেমন- থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা লোপ, কুশিংস সিনড্রোম প্রভৃতি।
মোটা শিশুর সমস্যাঃ
-
উচ্চ রক্তচাপ
-
শ্বাস-প্রশ্বাসজনিত অসুবিধা
-
পিত্তথলিতে পাথর
-
ডায়রিয়া
-
রক্তে কোলেস্টেরলের আধিক্য
-
হৃদরোগ
-
ডায়াবেটিস
-
অস্থিসন্ধির প্রদাহ
-
ক্লান্তি

