কিশোর সংবাদ

মালয়েশিয়ার অভিবাসন কেন্দ্রে আটক সাত রোহিঙ্গা শিশুর মুক্তি

কিশোর বাংলা প্রতিবেদন: গত এপ্রিল লংকাউয়ি উপকূল থেকে ৫৬ রোহিঙ্গাকে আটক করে মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরকে বেলান্তিক অভিবাসন ডিপোতে রাখা হয় নৌকায় করে এসব রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন থেকে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিল

আটক হওয়া ওই ৫৬ রোহিঙ্গার মধ্যে ১৯ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ১৭ জন প্রাপ্তবয়স্ক নারী ২০ জন শিশুকিশোর এরমধ্যে সর্বকনিষ্ঠ শিশুর বয়স পাঁচ বছর আটককৃত রোহিঙ্গা শিশুদের মুক্তির জন্য তৎপরতা শুরু করে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর

এর মধ্যে সাত শিশুর পরিবারের সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয় তারা সাত শিশুর অবিলম্বে মুক্তি চেয়ে আদালতে রিট আবেদন করা হয় অভিবাসন কেন্দ্রের শাস্তিমূলক পরিবেশ থেকে মুক্তি দিয়ে ওই শিশুদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার আবেদন জানানো হয়

অবশেষে তাদেরকে মুক্তির আদেশ দিয়েছে আলোর সেতার হাইকোর্ট ৫০০ মালয়েশীয় রিঙ্গিত জামানত নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার কুয়ালালামপুরের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়