কিশোরবাংলাপ্রতিবেদন: মডেলিং ও উপস্থাপনা থেকে রূপালী পর্দার জগতে। সবখানেই সফল হালের সেনসেশন নুসরাত ফারিয়া। তবে সঙ্গীতের ক্ষেত্রেও যে তার সমান দখল রয়েছে সেটাই প্রমাণ করলেন বহু প্রতিভাধর এই বাংলাদেশি তারকা। সম্প্রতি ভারতে লঞ্চ করলেন তার গাওয়া প্রথম গানের মিউজিক ভিডিও ‘পটাকা’। অভিষেক গানেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন একাধিক হিট ছবির এ নায়িকা। কাঁপিয়ে দিয়েছেন ওপার বাংলা।
কলকাতার নায়ক জিতের সঙ্গে ‘ইন্সপেক্টর নটি কে’ হিট হওয়ার পর থেকেই সেখানকার চেনা মুখ হয়ে উঠেছেন নুসরাত ফারিয়া। তবে এবার এসভিএফ মিউজিকের প্রযোজনায় তার অভিষেক মিউজিক ভিডিও বলিউডের যেকোনো হিট আইটেম গানকে নিমিষে ১০ গোল দিতে পারবে। ‘পটাকা’র কোরিওগ্রাফার কলকাতার পরিচালক বাবা যাদব। গানের কথা লিখেছেন রাকিব রাহুল। মিউজিক দিয়েছেন প্রীতম হাসান। গোটা মিউজিক ভিডিওটি শ্যুট করা হয়েছে মুম্বাইয়ে।
তবে সবকিছুকে ছাপিয়ে গেছে মিউজিক ভিডিও সম্পর্কে ফারিয়ার দেয়া বক্তব্য। মিউজিক ভিডিও থেকে প্রাপ্ত অর্থ শিশু শিক্ষায় দান করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। ফারিয়ার কথায়, ‘অভিনয়ের পাশাপাশি গান গাওয়াও আমার প্যাশন। তবে আমি গান শিখিনি। আমার পরিবার খুব রক্ষণশীল। এই মিউজিক ভিডিও থেকে যে অর্থ আসবে তা শিশু শিক্ষার জন্য দান করে দেয়া হবে।’