সাফল্য

নিউমোনিয়ায় শিশুমৃত্যু রোধে বাংলাদেশি চিকিৎসকের সাফল্য

কিশোর বাংলা প্রতিবেদন: ১৯৯৬ সালে একদিন সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ইন্টার্ন চিকিৎসক হিসেবে জীবনের প্রথম নাইট ডিউটিতে ছিলেন ডা. মোহাম্মদ জোবায়ের চিস্তি। সেদিন ওই বিভাগে চিকিৎসাধীন তিনটি শিশু তার চোখের সামনে নিউমোনিয়ায় মারা যায়। এ দৃশ্য দেখে ভেঙে পড়েন ডা. চিস্তি। এরপর সেদিন নিজের কাছে প্রতিজ্ঞা করেন যে, নিউমোনিয়া থেকে শিশুদের বাঁচানোর জন্য তিনি কিছু একটা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। খবর বিবিসির।
প্রতি বছর বিশ্বে প্রায় ৯ লাখ ২০ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়, যাদের বেশির ভাগই দক্ষিণ এশিয়া ও সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত আফ্রিকা মহাদেশের।
নিউমোনিয়া থেকে এসব শিশুর জীবন বাঁচাতে দুই দশক গবেষণার পর একটি সহজ উপায় বের করেন ডা. চিস্তি, যা হাজারো শিশুর জীবন বাঁচিয়ে দিতে পারে। ফেলে দেওয়া প্লাস্টিকের শ্যাম্পুর বোতল ও নল দিয়ে নিউমোনিয়া আক্রান্ত শিশুর জীবন বাঁচাতে ডা. চিস্তির এ আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে প্রশংসিত হচ্ছে।
ফেলে দেওয়া একটি প্লাস্টিকের শ্যাম্পু বোতলে পানি ভরে ও নলের মাধ্যমে সেই পানিতে বুদ্বুদ সৃষ্টি করে যেভাবে নিউমোনিয়া আক্রান্ত শিশুমৃত্যু কমাতে সক্ষম হয়েছেন ।