কবিতা দুঃখ ঘুচিবার কালে November 5, 2017 Kaushik Ahmed দুঃখ ঘুচিবার কালে নাবিলা দিয়া আহা! কোন সুখেতে মত্ত আমি দুঃখ ভুলিয়া আপন যে মোর দুঃখ মুছে হাসির ছলনা ; আমি থাকি এই পাড়েতে সকল থেকে দূরে অহেতুক নামক কর্মে কাঁদি ভ্রান্ত দুঃখে পুড়ে; ঐ পাড়েতে সুখ ভাবিয়া এই পাড়েতে আফসোস কত মধুর জীবনখাতার দোষ খোঁজাতেই মশগুল; জানি না কোন আলোকচ্ছটায় ভ্রান্ত দুচোখ বাধা দূর পাড়ের সেই গোমড়া-মুখো চোখের মাঝে আধা; আমি যে হায় কোন ঘোরেতে কোন আড়ালে আছি কান্না-বিধুর আপন ভাষা বেজায় অপটু সাজি; আসব আমি যেই দিনেতে দূরের এপাড় ছেড়ে মুছব ক্রন্দন আপন হয়ে আপনার হাসি দিয়ে। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related