কিশোরবাংলাপ্রতিবেদন: টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়েদের বাল্যবিয়ে না দেওয়ার জন্য শপথ গ্রহণ করেন মায়েরা। জাতীয় বাল্যবিয়ে নিরোধ ও কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে শতাধিক মায়েদের শপথবাক্য পাঠ করান মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক।
উপজেলা পরিষদ মিলনায়তনে এই শপথ বাক্য অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন, ফিন্ড কো-অর্ডিনেটর অভিজিৎ ঘোষ প্রমুখ।
এর আগে “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” স্লোগানে জাতীয় বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।