কবিতা ইকবাল বাবুলের কবিতা August 31, 2017 News Desk কান্না এখন আরাকানে বিশ্বজুড়ে সবাই জানে এই খবর আর পায়নি কে ? এমন খবর দেয় না নাড়া ঐ পিশাচি ডাইনিকে । শুনছে না সে কান্না ওদের নিচ্ছে না কেউ তারা কানে আমার ভাইয়ের বুকফাটা সেই কান্না শুনি আরকানে । নির্বিচারে মারছে ওদের পোড়াচ্ছে সব ঘর বাড়ি বিশ্ববিবেক কোথায় এখন কিচ্ছু কী নেই করবারই ? কোথায় জাতিসংঘ তুমি করবে এখন বিচার কার ? হিংসাতে আজ জ্বলছে সবই হচ্ছে পুড়ে কী ছারখার ! তাই আমি আজ নিন্দা জানাই নই মোটেও বিনীত নোবেল পাওয়া ঐ মেয়েটা আমার কাছে ঘৃণিত । Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related