এক ভদ্রলোক হোটেলে গিয়ে মুরগির মাংসের অর্ডার দিলেন। বয় যথারীতি মুরগির মাংস নিয়ে এলো। কিন্তু ভদ্রলোকের সন্দেহ হলো যে, এটা মুরগির মাংস নয়। ভদ্রলোক বয়কে ডেকে জিজ্ঞেস করলেন, “এটা কি মুরগির মাংস?” বয় : মুরগির মাংস একটু কম ছিল স্যার তাই একটু গরুর মাংস মেশানো হয়েছে।
ভদ্রলোক তার সামনে দেয়া মাংসের টুকরাগুলো ভাল করে পরীক্ষা করে দেখলেন। এরপর বললেন : “কই এখানে তো মুরগির মাংসের কোনো হদিসই পাচ্ছি না। এর সাথে কতটুকু গরুর মাংস মেশানো হয়েছে?” বয় : ফিফটি ফিফটি স্যার। ভদ্রলোক : মানে আধা আধি পরিমান। বয় : জ্বী স্যার। একটা আস্ত মুরগির সাথে একটা আস্ত গরু মেশানো হয়েছে।