আমরা সবাই সুপার হিরো
সম্পাদকীয়ঃ নভেম্বর ২০১৮ সংখ্যা-
আমরা সবাই সুপার হিরো
সুপার হিরোরা কী করে? খারাপ আর মন্দের বিরুদ্ধে লড়াই করে। মন্দকে হটিয়ে
ভালোর জয়গান গায়। ভালোকে সবার মধ্যে ছড়িয়ে দেয়।
আমাদের কিশোর-কিশোরীরাও কিন্তু কখনোই মন্দ আর খারাপকে ভালোবাসে
না। ভালোবাসে ভালোকে। ওরা মন্দ থেকে দূরে থাকে। এমনকি অনেক মন্দ
কিছু চোখের সামনে ঘটতে দেখলে বাধাও দেয়। কারোর বিপদে চুপ করে বসে
থাকে না। বাড়িয়ে দেয় সাহায্যের হাত। সেটা যে-কোনো জায়গায় হতে পারেÑ
ঘরে, পরিবারে, বাইরে, স্কুলে। ঠিক যেমনটা সুপার হিরোরা করে থাকেন। সে
হিসেবে আমাদের কিশোর-কিশোরীরাও কিন্তু সুপার হিরো।
