নেপালে কিশোর অনুর্ধ্ব-১৫ ফুটবলাররা
কিশোর বাংলা প্রতিবেদন: সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপালে বাংলাদেশ দল। দেশটির রাজধানী কাঠমান্ডুতে বৃহস্পতিবার শুরু হয়েছে ৬ দেশের এ টুর্নামেন্ট।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান ও স্বাগতিক নেপাল। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ মালদ্বীপ ও স্বাগতিক নেপাল। ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান ও ভুটান।
টুর্নামেন্ট শুরু হবে ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে। প্রথম দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে নেপাল-মালদ্বীপ। বাংলাদেশের কিশোরদের প্রথম খেলা আজ ২৭ অক্টোবর মালদ্বীপের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ২৯ অক্টোবর স্বাগতিকদের বিরুদ্ধে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ১ নভেম্বর এবং ফাইনাল ৩ নভেম্বর।
কিশোরদের ৩২ সদস্যের এ দলের প্রধান কোচ জাতীয় দলের সাবেক ফুটবলার মোস্তফা আনোয়ার পারভেজ। তার চার সহকারী মাহবুব আলম পলো, জাহান ই আলম নূরি, রাশেদ পাপ্পুও মিজানুর রহমান।

